ধলেশ্বরীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি
প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৩:২৭ পিএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার নারায়ণগঞ্জ সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী ট্রলার ডুবে গেছে।

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার কাঠপট্টি লঞ্চ ঘাটের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। তবে একে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জনান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রলারটি নারায়ণগঞ্জের সীমানার ধলেশ্বরী নদীতে পৌঁছালে বরিশাল থেকে আসা এমভি জামাল-৯ লঞ্চ ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ছয় জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় ও নৌপুলিশ। তবে এই ঘটনায় লঞ্চটিকে আটক করা যায়নি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft