সাতক্ষীরায় দুইগাজা গাছসহ দুই ভাই আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১১:৪৩ এএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ৫০টি গাঁজা গাছসহ দুই সহোদর ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ বড়দল গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক সুজন হোসেন (২৫) ও সবুজ হোসেন (২৩) ওই এলাকার সহিদুল সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আশাশুনি থানার ওসি মোমিনুল ইসলাম।

তিনি বলেন, বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল কমিউনিটি ক্লিনিকের ভঁেতরে প্রবেশ করে দীপা কুন্ডু নামে এক স্বাস্থ্যকর্মীকে মারপিট করে একই এলাকার সুজন হোসেন ও তার ভাই সবুজ হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই স্বাস্থ্যকর্মী বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি মোমিনুল আরও জানান, মামলার প্রেক্ষিতে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় ঘটনাস্থলে গিয়ে আসামিদের বাড়ির আঙিনায় গাঁজা গাছের আস্ত একটি বাগান দেখতে পান পুলিশ সদস্যরা। পরে বাগানে থাকা ১৫ ফুট লম্বা ৫০ টি গাঁজা গাছসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।


জ/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft