খাগড়াছড়িতে ৪ ব্যবসায়ীকে জরিমানা
খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৯:৪৪ পিএম


খাগড়াছড়িতে ৪ ব্যবসায়ী কে অবৈধ অতিরিক্ত চাউল মজুদ ও খাদ্য অধিদপ্তরের লাইসেন্স না রাখার দায়ে ১৯৫৬ সালের অত্যাবশ্যক পণ্য সামগ্রী আইনের ৩ ধারার ৬ (১) বিধিতে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল ও জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন।

১ জুন বুধবার খাগড়াছড়িতে খাগড়াছড়ির বাজারে বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল ও জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এসময় অনেক ব্যবসায়ী কে মৌখিক সতর্ক করেন।

শহরের বাজার মসজিদ রোডের মের্সাস হাজী শফি ট্রের্ডাস কে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাস কারাদন্ড প্রদান, মের্সাস আজিজুল স্টোর কে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করেন, মের্সাস জনতা ট্রেডার্স কে ৩০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের কারাদন্ডম নূর জাহান ট্রের্ডাস কে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান করেন। এছাড়া ও অনেক প্রতিষ্ঠন কে প্রাথমিক মৌখিক সতর্ক করা হয়।

তিনি বলেন, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের কে আইন মেনে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করা লাইসেন্স করার জন্য অনুরোধ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft