পাকিস্তানে ভোজ্য তেলের দামে রেকর্ড, লিটারপ্রতি বাড়ল ২১৩ রুপি
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৬:৫১ পিএম

পাকিস্তানে ভোজ্য তেলের দাম লিটারপ্রতি এক লাফে ২১৩ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ রুপিতে। অন্যদিকে ঘিয়ের দাম কেজিপ্রতি ২০৮ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫ রুপি। মঙ্গলবার হঠাৎ করে ভোজ্য তেল ও ঘিয়ের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় ক্রেতারা একদম তাজ্জব বনে যান বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে। 

করাচির ইউটিলিটি স্টোর কর্পোরেশনের (ইউএসসি) একজন কর্মকর্তা ডনকে নিশ্চিত করেছেন, ইউএসসি ১ জুন থেকে  ঘি এবং রান্নার তেলের এই বাড়তি দাম কার্যকরের করার ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

যদিও ওই কর্মকর্তা এতো নির্দয়ভাবে এই দাম বৃদ্ধির ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে হঠাৎ করে দামের এই রেকর্ড বৃদ্ধি যে ক্রেতাদের ওপর খারাপ প্রভাব ফেলবে না তা বলার অপেক্ষা রাখে না। 

অবশ্য পাকিস্তান বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (পিভিএমএ) মহাসচিব উমের ইসলাম খান ইঙ্গিত দিয়েছেন যে ঘি এবং রান্নার তেলের খুচরা দাম শীগগিরই ইউএসসির দামের সমান হবে।
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft