পুলিশকে মানবিক পুলিশে পরিণত হতে হবে : ডিআইজি ড.খ. মহিদ উদ্দিন
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৬:২৬ পিএম


বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড.খ. মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন পুলিশকে শততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি পুলিশকে মানবিক পুলিশে পরিণত হতে হবে।

বুধবার দুপুরে মেহেরপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশকে এ নির্দেশ দেন।

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ার।

এছাড়া অন্যান্যদের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল উপস্থিত ছিলেন।

কল্যাণ সভায় উপপরিদর্শক (এসআই) সহকারী উপপরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে পুলিশ লাইনে আয়োজিত পুলিশ প্যারেড পরিদর্শন করেন তিনি।

ডিআইজি ড.খ. মহিদ উদ্দিন মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে পুলিশ সুপার রাফিউল আলম তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বুধবার সকালে তিনি সদর থানা, রিজার্ভ অফিস ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft