জলঢাকায় ৪টি ক্লিনিককে জরিমানা
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা:
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৬:০১ পিএম


স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে নীলফামারীর জলঢাকায় বিভিন্ন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে উপজেলা প্রশাসনের সহযোগীতায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

 এসময় ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অসংগতির কারনে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরশহরে অবস্থিত ৪টি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব হাসান। 

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, থানা অফিসার ইনর্চাজ ফিরোজ কবির, ডাঃ মেজবাহুর রহমান প্রধান, ডাঃ আবু তৈয়ব ও স্যানেটরী ইন্সপেক্টর জিল্লুর রহমান প্রমুখ। এসময় বৈধ কাগজপত্র না থাকায় প্রাইম ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও বিভিন্ন অসংগতির কারনে আমাদের হাসপাতালকে ৫ হাজার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ৩ হাজার ও ডক্টর'স ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকাসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

স্বাস্থ্য বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর।  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft