সিরাজগঞ্জে প্রাইভেটকার চাপায় রিকশাচালক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৫:২১ পিএম


সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে প্রাইভেটকার চাপায় সোহরাব আলী (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক রিকশাযাত্রী। বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জ-নলকা চারলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহরাব আলী শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের বাসিন্দা। আহত গোলাম হোসেন (৬৭) শিয়ালকোল গ্রামের মৃত দানেজ আলীর ছেলে। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সোহরাব আলী তার রিকশায় একজন যাত্রী নিয়ে শিয়ালকোল বাজার এলাকায় এলে নলকাগামী একটি প্রাইভেটকার তাদের চাপায় দেয়। এতে সোহরাব ও যাত্রী গোলাম হোসেন আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক সোহরাবকে মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft