নাটোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৪:৫১ পিএম


নাটোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার বেলা ১২টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাকিব একই এলাকার মৃত জালাল হোসেনের ছেলে। 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহসিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে রাকিবকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী এক যুবক। 

পরে তাকে রাসেল নামে আরেকজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রাকিবের চিৎকারে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের জন্য অভিযানে নেমেছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft