সোনাগাজীতে ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বাছুর বিতরণ
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৪:২১ পিএম


ফেনীর সোনাগাজীতে ২০২১-২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়, সুফলভোগী  ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু। উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ তূর্য কান্তি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সোনাগাজী উপজেলায় ১০জন সুফলভোগী  ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

উল্লেখ্য; এ প্রকল্পের আওতায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থায়নে ১০টি বাছুর বিতরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft