প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৩:৫৫ পিএম

আবারো জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান। সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় আবু জাফর মোঃ মাসুদুজ্জামান মিলুকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।
মঙ্গলবার (৩১ মে) পুলিশ সুপার (এসপি) মো. সাইদুর রহমানের কাছ থেকে গত এপ্রিল মাসের সেবা প্রদানে জেলাব্যাপী শ্রেষ্ঠ হিসাবে তিনি এই সম্মাননা পুরস্কার গ্রহন করেন। এইদিন দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদসহ পুলিশ কর্মকর্তারা। এর আগে তিনি পুলিশের মাসিক কল্যাণ সভায় বরিশাল বিভাগে ৩ বার ও মঠবাড়িয়া উপজেলায় ৩ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
পিরোজপুর থানার গত বছরের ৬ মে ওসি হিসাবে যোগদান করেন। এর পর থেকে মাদক, জুয়া, সন্ত্রাস ও বাল্যবিয়ে বন্ধ করতে ব্যাপক ভূমিকা পালন করেছেন।
এ ব্যাপারে ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এসপি স্যারের নির্দেশ মোতাবেক আমি আমার উপর দেয়া জনগনের সেবার দায়িত্ব ও কর্তব্য পালনের চেষ্টা করেছি।