নতুন ভাইরাস জ্বরের আতঙ্কে ইরাক
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ১:৪২ পিএম আপডেট: ০১.০৬.২০২২ ৪:০৪ পিএম

নতুন এক ভাইরাস জ্বরের আতঙ্কে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। লক্ষণ হিসাবে পাওয়া গেছে-নাক দিয়ে রক্তপাত, জ্বর এবং বমি। এর ফলে হতে পারে রোগীর মৃত্যুও। মাকড়বাহিত ভাইরাসজনিত রোগটি ছড়িয়ে পড়ছে ইরাকের গ্রামাঞ্চলে। 

ক্রিমিয়ান-কঙ্গো হেমারেজিক ফিভার নামের রোগটিতে মৃত্যুর হার ১০ থেকে ৪০ শতাংশ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী এ বছর এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা ১১১। মৃতের সংখ্যা ১৯। আক্রান্তদের অধিকাংশই দক্ষিণ ইরাকের বাসিন্দা। এ রোগের কোনো প্রতিষেধক নেই।

এক ধরনের মাকড় থেকে ভাইরাসটি গবাদিপশু এবং এরপর মানুষের মধ্যে ছড়ায়। মানুষ থেকে মানুষে ছড়াতে পারে রক্ত বা শ্লেষ্মার মাধ্যমে। রয়টার্স।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft