আজ বিশ্ব দুগ্ধ দিবস
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ১২:১৩ পিএম

আজ বুধবার (০১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবেশ, পুষ্টি ও আর্থসামাজিক ক্ষমতায়নে টেকসই ডেইরি সেক্টর’।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতি বছর দেশব্যাপী দিবসটি উদযাপন করে। এর অংশ হিসেবে এ বছরও দিবসটি উদযাপনে নানা আয়োজন করা হয়েছে।

বুধবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবসের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সকাল ৯টায় রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শোভাযাত্রা বের হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানী উচ্চ বিদ্যালয়ে মিল্ক ফিডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বেলা ১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ খাতের সফল খামারি ও প্রতিষ্ঠানকে ‘ডেইরি আইকন’ পুরস্কারে পুরস্কৃত করা হবে।

এছাড়া সারা দেশে দিবসটি উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে দুগ্ধ পণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন পরিচালনা, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন, বিনা মূল্যে প্রাণিসম্পদ চিকিত্সা ক্যাম্পেইন পরিচালনা, বিনা মূল্যে প্রাণিসম্পদের জন্য কৃমিনাশক ওষুধ বিতরণ ও টিকা প্রদান ক্যাম্পেইন পরিচালনাসহ জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ঐ বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তভু‌র্ক্তকরণে উৎসাহিত করতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft