সড়কে মা-মেয়েসহ প্রাণ গেল ৬ জনের
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ১১:৪১ এএম আপডেট: ০১.০৬.২০২২ ৫:৪০ পিএম

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেলক্রসিং এলাকায় ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন।

আজ বুধবার (০১ জুন) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, কালুখালী থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি আটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

ওইসময় আবার কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয় ওই আটোরিকশার। এতে ঘটনাস্থলে এক শিশুসহ তিনজন মারা যান।

আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরো তিনজন মারা যান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft