‘বিস্ময়’ ছড়ালেন জয়া আহসান
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ১১:২৪ এএম

একেবারেই ভিন্ন সাজে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হলেন জয়া আহসান। আগে নাম না বললে হয়তো অনেকেই চিনতেই পারত না। শুধু মেকআপেই আমূল পরিবর্তন আনেননি। শাড়ি, টিপ না পরে জয়া পরে এসেছেন সিকুইন টপ ও বেল বটম ট্রাইজার। 

এমন রূপে অভিনেত্রী জয়া আহসানকে দেখে বিস্মিত অনেকেই। তাকে চিনতে হিমশিম খেয়েছেন খোদ শোবিজের লোকজনেরাই।

সেই সাজের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। 

কেউ কেউ প্রশংসা করেছেন অভিনেত্রীর নতুন সাজকে। কেউ আবার করেছেন তিরস্কার।

জানা গেছে, ওই অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্য থেকে পোশাক আনিয়েছেন জয়া। তার সেই পোশাকের টপটি ছিল ব্যতিক্রমী ডিজাইনের, রূপালি রঙের। লাইটের আলোয় ঝিলমিল করছিল সে টপ। বেল বটম ট্রাইজারটিও ছিল আকর্ষণীয়।

এমন পোশাকের সঙ্গে বাঁ হাতে ঘড়ি পরে আর সঙ্গে পার্স নিয়ে অনুষ্ঠানের মঞ্চে উঠে তাক লাগিয়ে দেন সবাইকে।

শুধু পোশাকই নয়; জয়ার মেকআপও ছিল চোখে পড়ার মতো। পুরু ঠোঁট আর তীক্ষ্ণ নাক, স্টাইলিশ চুল। 

চোখে উইংড আই লাইনার ও কাজলের ছোঁয়া দেখা গেছে। চোখের উপরের পাতায় শিমার আইশেডও ব্যবহার করেছেন। তার ব্যক্তিগত মেকআপ শিল্পী দিয়েই সেজেছিলেন জয়া। 

এতোকিছুর পরও এই সাজ পছন্দ হয়নি জয়ার ভক্ত-অনুরাগীদের একাংশের। কেউ কেউ নতুন জয়াকে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘আলিফ লায়লা’র চরিত্রগুলোর সাজের সঙ্গে মিলিয়েছেন। 

তবে যাই হোক; বাঙালি পোশাকের চেনা ছক ভেঙে জয়ার এই নতুন রূপ সাড়া ফেলেছে নিশ্চিত। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft