বন্ধ হলো আরও ১৮৫ ক্লিনিক-হাসপাতাল
প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ১০:৩২ এএম

দেশে চলমান অভিযানে ১৮৫টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত অভিযানে এক হাজার ৩৩৪টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও বরিশাল বিভাগে মঙ্গলবার কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হয়নি। তবে চট্টগ্রামে ২২টি, রাজশাহীতে ৫৮টি, রংপুরে ৪৯টি, ময়মনসিংহে ২৬টি, সিলেটে ৩৫টি ও খুলনায় ৮টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

এর মাধ্যমে এখন পর্যন্ত সারাদেশে এক হাজার ৩৩৪টি অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে।

গত ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপরই অভিযান শুরু হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft