হিলিতে চাল মজুত ও বেশি দামে বিক্রি করায় জরিমানা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১০:০৪ পিএম


দিনাজপুরের হিলিতে মজুত রেখে বাজার অস্থিতিশীল করা ও পুরোনো চাল বাড়তি দামে বিক্রি করায় মেসার্স শমসের সেমি অটোরাইস মিল এর মালিকসহ পাঁচ ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৩১ মে) বিকেল সাড়ে পাঁচটায় হিলি বাজারে চালের দোকানগুলোতে ও ডাঙ্গাপাড়ার মেসার্স শমসের সেমি অটোরাইস মিলে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম এই জরিমানা করেন। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম বলেন, কয়েকদিন ধরেই চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। হিলির বাজারে চালের দোকানে বেশি দামে চাল বিক্রি হচ্ছে, ক্রেতাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। এ সময় চারটি চালের দোকানে পুরানো চাল নতুন দামে বিক্রিসহ চাল বিক্রিতে অসঙ্গতির প্রমাণ পেয়েছি।

তিনি আরও বলেন, এ সময় তাদেরকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি চালের মিলে অবৈধ মজুতের সন্ধান পেয়েছি। সেই মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার মিলে মজুত থাকা চাল দ্রুত সময়ের মধ্যে বাজারে বিক্রির ব্যবস্থা করেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft