প্রকাশ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৯:০৩ পিএম

২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে। এবার আবেদন ফি ৩০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার রাতে ভার্চুয়ালি আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, সব জিনিসের দাম বাড়ার কারণে ভর্তি পরীক্ষার ফি বেড়েছে। বিভাগ ভেদে পরীক্ষার ফিতে কোন পার্থক্য নেই। ৩০ জুলাই বিজ্ঞান বিভাগের পরীক্ষার মাধ্যমে এবার গুচ্ছ পরীক্ষা শুরু হবে এবং ১৩ আগস্ট মানবিক বিভাগ ও ২০ আগস্ট বানিজ্য বিভাগের পরীক্ষা হবে।
তিনি আরও বলেন, পরীক্ষায় কৃতকার্য হতে ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৩০ পেতে হবে তবে এবার পরীক্ষায় চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতার বিষয়ে তিনি বলেন, বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৭ (চতুর্থ বিষয় ছাড়া), ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৬.৫ (চতুর্থ বিষয় ছাড়া) এবং মানবিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৬ (চতুর্থ বিষয় ছাড়া) নির্ধারণ করা হয়েছে।
এ বছর আরও দুটি বিশ্ববিদ্যালয়– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগের ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগ হয়েছে।
২০টি বিশ্ববিদ্যালয় হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; ইসলামী বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; কুমিল্লা বিশ্ববিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; বরিশাল বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়; শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
-জ/অ