সিরাজগঞ্জে শিশু হত্যায় যুবকের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৮:৫১ পিএম


সিরাজগঞ্জের সলঙ্গায় শুভ (৬) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে মদন চন্দ্র ভৌমিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। 

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মদন চন্দ্র জেলার সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের কুঠিশ্বর ভৌমিকের ছেলে।

 মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১১ অক্টোবর বিকেলে সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের শ্রী সুকুমার চন্দ্রের ছেলে শুভকে গাছ থেকে ফল পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আসে মদন চন্দ্র।

 পরে সন্ধ্যায় শুভকে শ্বাসরোধ করে হত্যা করে একই গ্রামের ভবানী চন্দ্রের বাঁশঝাড়ে মরদেহ ফেলে পালিয়ে যান। এ ঘটনায় শুভর বাবা শ্রী সুকুমার চন্দ্র বাদী হয়ে মদন চন্দ্র ও তার বাবা কুটিশ্বর ভৌমিক এবং মা সুমতি রানীকে আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের পর থেকেই আসামি মদন চন্দ্র পলাতক রয়েছেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মদন চন্দ্রের বাবা ও মাকে খালাস দিয়েছেন আদালত।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft