ফরিদপুরে জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৮:৪৩ পিএম


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের বি এস ডাঙ্গী রবি টাওয়ার সংলগ্ন গ্ৰামের ভুক্তভোগী ৭টি পরিবার তাদের বেদখলকৃত জমি ফিরে পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল ১০ টায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা এই মানববন্ধন কমসুচিতে অংশ নেয়।

অভিযোগে জানা য়ায়, চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এজিএম বাদল আমিন তার পরিবার নিয়ে ১৯৮৮সালে থেকে প্রভাব প্রতিপত্তির জোরে প্রায় ৩০০ শতাংশ জমি জবরদখল করে রেখেছেন বলে ভুক্তভোগীদের দাবি । দখলদার  উক্ত জমির উপর নিজেদের বসতবাড়ি ও দালান নির্মাণ করাসহ মাঠের জমি দখল করে আছেন।

 মানববন্ধনে তারা জানান, ভুক্তভোগী পরিবারগুলো হলো মৃত আরশাদ আলী মোল্লা, মৃত মোঃ চান মোল‍্যা , মৃত মোঃ মমিন মোল‍্যা ,মৃত মোঃ জলিল ফকির , মোঃ মোজাফফর মোল ক্রয় কৃত জমি ভোগ দখল করে আসছিল । বি এন পি নেতা এ জি এম বাদল আমিন ,ইয়াহিয়া মোল‍্যা, কামরুল মোল‍্যা, সহিদুল কাউছার গংদের  দ্বারা প্রায় ২৫ বছর ধরে তাদের ক্রয়কৃত ভোগদখলে থাকা প্রায় ৩ একর জমি  বিএনপি আমলের  এজিএম বাদল আমিন গংরা দলীয় শক্তি ও পেশিশক্তির জোরে  জোর পূর্বক ভোগ দখল করে আসছে । 

উক্ত সম্পত্তি উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। 

মানববন্ধনে বক্তব্য রাখেন এ জেড ফয়সাল আহমেদ মোল‍্যা, পিতা মৃত মোঃ চান মোল‍্যা,মোঃ আসলাম মোল‍্যা , পিতা মৃত মোঃ জলিল মোল‍্যা, পিয়ো ফকির, পিতা মৃত মোঃ জলিল ফকির, দোজা আক্তার স্বামী মৃত মোঃ মালেক মোল‍্যা( শিক্ষক)

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল আমিন জানান  আমরা ২৬০ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে আছি । আদালত যদি আমাদের ঘরবাড়ী, জমি ছেড়ে দিতে বলে তবে আমার ছেড়ে দিয়ে চলে যাবো।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft