আ’লীগ সরকার আছে বলেই দেশ ও জনগন নিরাপদ : আসম ফিরোজ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৮:০৩ পিএম


জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন, আ’লীগ সরকার আছে বলেই আজ দেশ ও জনগন নিরাপদ। দেশের জনগন পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করছে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। শেখ হাসিনা সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের কল্যাণের জন্য অনেক কাজ করেছেন। ২৫ জুন বাংলাদেশের স্বপ্নের সেতু পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের জন্য প্রধানমন্ত্রী উদ্বোধণ করবেন। পদ্মা সেতুর জন্য দক্ষিণাঞ্চলে আরও ব্যাপক উন্নয়ন হবে। 

আ’লীগ সরকারের আমলেই দেশের উন্নয়ন হয়। দেশে আর কোন দলের আমলে এমন উন্নয়ন হয়নি। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। দলের প্রত্যেক নেতাকর্মীকে আ’লীগ সরকারের উন্নয়ন শেখ হাসিনার সালাম দিয়ে এলাকার জনগনের কাছে পৌছে দিতে হবে। 

মঙ্গলবার পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের যৌথ আয়োজনে কনকদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আসম ফিরোজ এসব কথা বলেন।

তিনি যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, সকলকে এক হয়ে কাজ করতে হবে। দলের যে কোন সিদ্বান্ত মেনে কাজ করতে হবে। দলের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে আপনাদের পছন্দের ব্যক্তিকেই মনোনয়ন দিবেন।

কনকদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি খসরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহসভাপতি সামসুল আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনিচুর রহমান, কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ. সাধারন সম্পাদক রিয়াজ সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ ও সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ প্রমুখ ।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft