নাজিরহাট পৌরসভার কম্পিউটারের হার্ডডিস্ক চুরি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৫:২০ পিএম


চট্টগ্রামের ফটিকছড়ির সরকারি অফিসে একের পর এক কম্পিউটার চুরির ঘটনা ঘটছে। বিচারকের কক্ষ এবং ইউপি পরিষদের ঘটনার রেশ কাটতে না কাটতে একই ঘটনা ঘটেছে নাজিরহাট পৌর প্রকৌশলীর কার্যালয়ে। 

সোমবার রাতের কোনো একসময় পৌর প্রকৌশলীর কক্ষের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে কম্পিউটারের দুটি হার্ডডিস্ক নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে পৌর প্রকৌশলী রাজীব বড়ুয়া বলেন, আমি মেয়রসহ অফিসিয়াল কাজে ঢাকায়। আমরা না আসা পর্যন্ত বিষয়টা বুঝতে পারবো না। তবে সকালে খবর পেয়ে থানায় লিখিতভাবে জানানো হয়েছে। এতো দামী আসবাবপত্র রেখে চোরচক্র শুধুমাত্র কম্পিউটারে সিপিইউ কেন চুরি করছে এ নিয়ে প্রশ্ন জেগেছে সচেতন মহলে৷ 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ আনোয়ার বলেন, চোরচক্র যেহেতু বারবার কম্পিউটার ডিভাইস চুরি করছে আমরা ধারণা করছি এগুলো তাদের মধ্যে অর্ন্তদ্বন্দ্বের কারণে হচ্ছে। এসব ঘটনায় মামলা না করায় আমরা তদন্তে নামতে পারছি না। তাই কেন এ ঘটনা বারবার ঘটছে তা এখন নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। 

উল্লেখ: গত ২০ এপ্রিল ফটিকছড়ি আদালতের বিচারকের কক্ষ থেকে সিপিউ ও ১৫ মে পাইন্দং ইউপি থেকে একটি কম্পিউটারসহ নগদ অর্থ চুরি হয়ে যায়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft