ফেনীতে খাদ্য ভেজালরোধে সেমিনার
'নিজে যে খাদ্য খাবেন না, তা ভোক্তাদের খাওয়াবেন না'
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৫:০৩ পিএম


ফেনীতে খাদ্য ভেজালরোধে করণীয় শীর্ষক সেমিনার বুধবার (২৫ মে) সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে অংশ নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সচিব আবদুর নাছের খান। তিনি তাঁর বক্তব্যে ফেনীতে নিরাপদ খাদ্যের সমন্বয় কমিটির ধারাবাহিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করায় প্রশংসা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমেনা আক্তার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আনিসুর রহমান, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ, মেডিকেল অফিসার ডা. মো. আসিফ উদ্ দৌলা, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবুল কাশেম, বীর মুক্তিযােদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মো. শাহাদাত হোসেন, বীর মুক্তিযােদ্ধা আবদুল মোতালেব, ক্যাব ফেনী জেলা সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু।

সেমিনারে মাল্টিমিডিয়ার মাধ্যমে নিরাপদ খাদ্য প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য অফিসার আফিফা সিদ্দিকী ও মাল্টিমিডিয়ার মাধ্যমে খাদ্য ভেজাল রোধে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার মাশিয়াত আক্তার।

জেলা প্রশাসক বলেন, মুনাফালোভী ব্যবসায়ীদের চিহ্নিত করে শিশু খাদ্যে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যে ভেজাল রোধ ও হোটেলে পচা-বাসী খাদ্য পরিবেশন বন্ধ করতে হবে। এরই সাথে নিরাপদ খাদ্য ও উন্নত খাদ্য পরিবেশন নিশ্চিত করতে হবে। 

তিনি বলেন, যে খাদ্য আপনি খাবেন না, সেসব খাদ্য ভোক্তাদের মাঝে তা পরিবেশন করবেন না। নিরাপদ খাদ্য সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, সতর্কীকরণ ব্যবস্থা চালু, সংশ্লিষ্টদের অবহিতকরণের মাধ্যমে খাদ্যের মানোন্নয়নে ঘটাতে হবে।

তিনি বলেন, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মাঝে খাদ্যসামগ্রী পরিবেশনে  শতভাগ স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সেমিনারে অংশ নেন প্রশাসনিক কর্মকর্তা, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক প্রমুখ। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft