ফ্রান্সেও মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৪:৫৯ পিএম

ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়ায় একযুগে মুক্তি পায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলারধর্মী ‘শান’। মুক্তির পরই দর্শকমহলে সিনেমাটি প্রশংসিত হয়।

এবার এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ইউরোপের দেশ ফ্রান্সে।
জানা যায়, শুক্রবার (২৭ মে) থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে ‘শান’ সিনেমাটি প্রদশির্ত হবে। সেখানে সিনেমাটির ডিস্টিবিউশন করছে দেসি এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি সিনেমাটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে শো আরো বাড়ানো হবে। ’

‘শান’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমাটি বিদেশে মুক্তির বিষয়ে সিয়াম বলেন, ‘শান সিনেমাটি এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে সেখানকার প্রবাসী ভাই-বোনরা এটি দেখতে পাবেন। আমি সবাইকে হলে এসে সিনেমাটি দেখার জন্য আহ্বান করবো। ’

‘শান’-এ সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরি। সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম, কাহিনি সাজিয়েছেন আজাদ খান। আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft