ঘোড়াঘাটে ধান কাটতে এসে রোহিঙ্গা আটক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৪:৫৩ পিএম


দিনাজপুরের ঘোড়াঘাটে মোহাম্মদ নুর (৩৫) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। কৃষি শ্রমিকের কাজ করতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীনে আটক করা হয় তাকে।

২৪ মে মঙ্গলবার রাত ১০ টায় পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। সে পুলিশ প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আটক মোহাম্মদ নুর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মকবুল আহম্মেদের ছেলে। সে কক্সবাজারের টেকনাফ ১০নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী গ্রামের একটি মাঠে ধান কাটা শ্রমিকদের একটি দলে সে ধান কাটার কাজ করছিল। কাজ করা অবস্থায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। রোহিঙ্গা মোহাম্মদ নুর এক অপরিচিত বাঙ্গালীর সাথে শ্যামলী পরিবহণের একটি বাস চড়ে ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করতে দিনাজপুর এসেছিলেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ  জ্বীময় সরকার জানান, মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকায় এবং পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার না খাওয়ায় তার শরীর দূর্বল হয়ে পড়েছে। তাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে। সে বর্তমানে ৬০ ভাগ সুস্থ।

ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, আমরা টেকনাফ থানার সাথে যোগাযোগ করেছি। আটক রোহিঙ্গা সুস্থ হয়ে উঠলে তাকে তার ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে। তার সাথে আরো কোন রোহিঙ্গা পালিয়ে এসেছে কিনা! কিংবা সে কতদিন আগে ক্যাম্প থেকে পালিয়েছেন এবং তাকে দিনাজপুরে কে নিয়ে এসেছে, তা আমরা খতিয়ে দেখছি। সে অসুস্থ থাকায় তার কাছ থেকে কোন তথ্য নেওয়া সম্ভব হয়নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft