প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৪:৪২ পিএম

আরব আমিরাতে ১ম সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদফতর। উপসাগরীয় অঞ্চলে প্রথমবার শনাক্ত হলো মাঙ্কিপক্স। খবর আলঅ্যারাবিয়া নিউজের।
মঙ্গলবার (২৪ মে) প্রকাশিত খবরে আল অ্যারাবিয়া নিউজ জানায়, শনাক্ত হওয়া ব্যক্তি সম্প্রতি পশ্চিম আফ্রিকা সফর করে ফিরছিলেন। তার শরীরে প্রচণ্ড জ্বর থাকার পাশাপাশি দেখা গেছে ফুঁসকুড়ি। এখন হাসপাতালে পৃথকভাবে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে আমিরাত প্রশাসন।
একইদিন, মাঙ্কিপক্স শনাক্ত হওয়ার খবর জানিয়েছে চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আফ্রিকার বাইরে ১৮টি দেশে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন দেড় শতাধিক মানুষ। তাদের সংস্পর্শে আসা আরও কয়েকশ’ মানুষকেও রাখা হয়েছে নজরদারিতে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, মাঙ্কিপক্স ছোঁয়াচে নয় বরং নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ। এ ভাইরাসের রূপ বদলের কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। এমনকি, জলবসন্তের টিকার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব জানিয়েছেন বিশেষজ্ঞরা।
-জ/অ