কোটালীপাড়ার
বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী রাখায় বিপাকে শিক্ষার্থীরা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৪:২৫ পিএম


 জেলার কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী জেবিপি উচ্চ বিদ্যালয় মাঠে ৭ লাখ টাকা ভাড়ার বিনিময়ে নির্মান সামগ্রী রাখার বিষয়টি জেলা শিক্ষা অফিসার মো:সিদ্দিকুল ইসলাম জানেন না। 

আজ বুধবার তার দৃষ্টি আকর্ষন করে ওই বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা তা জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার বলেন, “এ ধরনের কোন বিষয় আমার জানা নাই। কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান আমাকে বিষয়টি অবগত করেন নাই। আমি এ সংক্রান্ত কোন সংবাদ কোন জাতীয় বা স্থানীয় দৈনিক পত্রিকায় পড়িও নাই। 

বিষয়টি যদি আমার দৃষ্টিগোচর না হয় বা কেউ আমাকে অবগত না করে  তবে কিভাবে আমি ব্যবস্থা নেব। খতিয়ে না দেখে  কোন সাংবাদিকের মুখের কথায়তো আর কোনরূপ ব্যবস্থা গ্রহন করা সম্ভব নয়”। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে তিনি কথা বলবেন। 

অভিযোগে জানা গেছে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী জেবিপি উচ্চ বিদ্যালয় মাঠে ইটসহ বিভিন্ন নির্মান সামগ্রী রাখা হয়েছে। ক্লাস চলাকালীন সময়ে মেশিন দিয়ে নিয়মিত ইট ভাঙ্গার কারনে শিক্ষার্থীদের  দারুন অসুবিধা হয়। তাছাড়াও মাঠজুড়ে সামগ্রী রাখায় খেলাধুলাও বন্ধ হয়ে গেছে। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। 


                                      

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft