দেশে কেউ খালি পায়ে হাঁটে না: তথ্যমন্ত্রী
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৩:৫১ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লায় আমি বহুবার এসেছি। ছয় বছর আগেও একবার এসেছি। কিন্তু এবার এসে কুমিল্লাকে চিনতে পারছি না। কুমিল্লায় অনেক উঁচু উঁচু ভবন হয়েছে। রাস্তাঘাট অনেক সুন্দর। 

তিনি বলেন, এটা কোনো ম্যাজিক নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ম্যাজিক। দেশে আজ কোথাও কুঁড়েঘর দেখা যায় না, কেউ খালি পায়ে হাঁটে না। এসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে। 

বুধবার (২৫মে) কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জাতীয় কবির জন্মদিনে আজকে রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। তবুও বলি, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন, সিটি নির্বাচন কোথাও অংশ নিতে চায় না। তারা বুঝতে পেরেছে নির্বাচনে আসলে তাদের কী পরিণতি হতে পারে।

মন্ত্রী আরো বলেন, জাতীয় কবি ছিলেন সাম্যের কবি, সম্প্রীতির কবি, প্রেমের কবি ও বিদ্রোহী কবি। তিনি কুমিল্লায় বসে অনেক কবিতা লিখেছেন, নার্গিসকে নিয়ে লিখেছেন। এবারের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান কুমিল্লায় করায় সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।  

তিনি বলেন, বঙ্গবন্ধু নজরুলের জীবন দর্শন থেকে অনুপ্রাণিত হয়েছেন। তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি কবিকে বাংলাদেশে এনে নাগরিকত্ব উপহার দেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রওশন আরা, কবিপৌত্রী খিলখিল কাজী ও মিষ্টি কাজী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনসুর আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান।  



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft