গুজবে বিস্মিত হানিফ সংকেত নিজেই
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ৩:১৩ পিএম

বাংলাদেশের দর্শকনন্দিত টেলিভিশন উপস্থাপক, লেখক ও নাট্যকার হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। এমন গুজবে বিস্মিত হয়েছেন হানিফ সংকেত নিজেও।

জানা গেছে, মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে পোস্ট দিচ্ছেন অনেক নেটিজেন। কিন্তু, মৃত্যুর খবর পুরোপুরি গুজব বলে নিশ্চিত করেছেন হানিফ সংকেত নিজেই।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হানিফ সংকেতের ব্যক্তিগত সহকারী কাজী কিবরিয়া মিঠু বলেন, স্যারের মৃত্যু নিয়ে ফেসবুকে যা রটেছে সেটি পুরোটাই গুজব। এর কোনো ভিত্তি নেই। এটি মিথ্যা অপপ্রচার।

মিঠু জানান, হানিফ সংকেত সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি কাজ নিয়ে ব্যস্ত আছেন।
এমন গুজব ছড়ানোর কারণ কী হতে পারে— জানতে চাইলে মিঠু বলেন, গুজবটি যারা ছড়াচ্ছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করছেন বলে মনে হচ্ছে। এটা নিঃসন্দেহে অনৈতিক কাজ। এভাবে মানুষজনকে আতঙ্কের মাঝে ফেলার কোনো মানে হয় না।

বুধবার (২৫ মে) দুপুরে ফোনে হানিফ সংকেত বলেন, আমার মৃত্যু সংক্রান্ত একটি গুজব ছড়িয়েছে অথচ আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছি। গুজব নিয়ে পেরেশানিতে আছি। বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিস্তারিত লিখবেন বলেও জানিয়েছেন হানিফ সংকেত।

কথপোকথনের শেষে গুজব থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন দেশ নন্দিত এ উপস্থাপক-নাট্যকার।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft