দাগনভূঞায় সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৫:২৪ পিএম


ফেনীর দাগনভূঞায় এক বছরের সশ্রম কারাদন্ড ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানাভুক্ত আসামীকে ২৩ মে সোমবার রাতে সাজা ওয়ারেন্টে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল হোসেন দাগনভূঞা উপজেলার দেবরামপুর আলী আজ্জম বেপারী বাড়ীর মৃত আবদুল খালেকের ছেলে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম জানান, সাজা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft