আবারো ইরানে যুদ্ধ বিমান ভূপাতিত
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৫:১১ পিএম

আজ মঙ্গলবার (২৪ মে) ইরানের মরুভূমিতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, ইসফাহান শহরের কাছে আনারক প্রশিক্ষণস্থলে বিমানটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি উল্লেখ্য করে এর তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর ‘ঘনিষ্ঠ’ এ সংবাদ সংস্থাটি।  

ইরানের বিমান বাহিনীর কাছে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে কেনা যুক্তরাষ্ট্রে তৈরি সামরিক বিমানের একটি ভাণ্ডার রয়েছে। রাশিয়ার তৈরি মিগ ও সুখোই বিমানও রয়েছে তাদের বহরে।  

কয়েক দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিমানের খুচরা যন্ত্রাংশ কেনা এবং পুরনো বিমানগুলো রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে তেহরানের জন্য। ফলে দেশটিতে প্রায় নিয়মিতই ছোট-বড় অনেক দুর্ঘটনা ঘটে।

গত ফেব্রুয়ারিতেও দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাব্রিজ শহরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট এবং এক বেসামরিক ব্যক্তি নিহত হন।



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft