প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৫:০১ পিএম

ভিক্ষাবৃত্তিকে না বলি,ভিক্ষুক মুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ও সূরক্ষা নিশ্চিতকরনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ২৪ই মে সকালে।
রায়পুর উপজেলা সমাজ সেবা অফিসার শরিফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ, রায়পুর পৌর মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট, ইউএনও অন্জ্ঞন দাশ, সমাজ সেবা জেলার উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডাঃমিঠুন বনিক।
এই সময়ে বক্তারা সেমিনারে প্রতিবন্ধীদের সাধারণ মানুষের মতোই সকলকে মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতা অনুরোধ করেন। প্রতিবন্ধীদের জন্য প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ ও বাস্তবায়ন নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোছাইন আকন্দ লক্ষ্মীপুর উপস্থিতিতে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় রায়পুর উপজেলার ২৪ জন ভিক্ষুকের মাঝে ২৫ হাজার টাকা করে সর্বমোট ০৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রায়পুর, লক্ষ্মীপুর, অনজন দাশ, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর, রাসেল ইকবাল সহকারি কমিশনার(ভূমি), রায়পুর, লক্ষ্মীপুর ।