প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৩:৩৩ পিএম আপডেট: ২৪.০৫.২০২২ ৩:৪২ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় সাংবাদিক সংস্থার নব গঠিত দুই বছর মেয়াদি বড়াইগ্রাম উপজেলা কমিটির সভাপতি শেখ তোফাজ্জ্বল হোসাইন এবং সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ মনোনীত হয়েছেন।
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে ১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন ২৩ মে সোমবার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলতাব হোসেন।
উপজেলা কমিটিতে রয়েছেন সভাপতি শেখ তোফাজ্জল হোসাইন (আরটিভি ), সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম (জেটিভি ), সাংগঠনিক সম্পাদক আজাদুল বারি (মাতৃ জগত), দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন কবিরাজ (দৈনিক বাংলাদেশের আলো) সহ মো. জাহিদুল ইসলাম (জাগরণী টিভি), মোহাম্মদ আলী গাজী (দৈনিক মানব কন্ঠ) মোছা. মুক্তি (দৈনিক মুক্ত প্রভাত) মো. সাব্দুল আলী (বাংলাদেশ সমাচার) আব্দুল আওয়াল মন্ডল (দৈনিক দেশ রুপান্তর) মো. শাহ আলম (দৈনিক সতঃকন্ঠ) এবং মো. আসমত উল্লাহ (দৈনিক ভোরের ডাক)।