রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ২:০৮ পিএম

জার্মানির অর্থনীতিবিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে একমত হওয়ার খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন।

সোমবার রাতে টেলিভিশন জেডিএফকে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই আমরা একটি যুগান্তকারী সীদ্ধান্তে পৌঁছাতে পারব।

হাবেক বলেন, এ ধরনের নিষেধাজ্ঞায় রাশিয়ার তেমন ক্ষতি হবে বলে মনে হয় না। কেননা বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এতে রাশিয়া কম তেল বিক্রি করেই বেশি টাকা আয় করতে পারবে।

জার্মানির মন্ত্রী বলেন, এর পরিবর্তে ইইউ ও যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তেলের দাম নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনা করছে। এটি ‘বিশেষ ব্যবস্থা’।

রাশিয়া ইউরোপের মোট চাহিদার ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং আমদানি করা তেলের ২৭ শতাংশ সরবরাহ করে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে রাশিয়া প্রতিবছর আয় করে ৪০০ বিলিয়ন ইউরো।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল-গ্যাসের ওপর নির্ভরতা সম্পূর্ণ কমিয়ে নবায়নযোগ্য শক্তিকে গুরুত্ব দেওয়ার বিষয়ে দীর্ঘ পরিকল্পনার কথা জনিয়েছে।


জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft