দ্বিতীয় দিনের শুরুটা হলো প্রথম দিনের পুনরাবৃত্তিতে
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০:৫৭ এএম আপডেট: ২৪.০৫.২০২২ ১১:০৩ এএম

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে শুরুতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত করেছিল বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে দ্বিতীয় দিনেও আশা জেগেছিল।  তবে ৯৩ তম ওভারে হঠাৎ ছন্দপতন। 

লিটন আউট হয়েছেন ১৪১ রানে এবং তিন বল পরেই আউট হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানে ব্যাট করছে বাংলাদেশ। ২৭২ বলে ১২৬ রানে ব্যাট করছে মুশফিক। সঙ্গে আছেন তাইজুল।

এর আগে প্রথমদিন ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে মুমিনুল হকের দল। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়া, মঙ্গলবার প্রথম ঘন্টার কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে দলকে ভালো শুরু আনুক মুশফিক-লিটন।


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft