পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ তুললেন লুকাশেঙ্কো
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৮:১০ পিএম

রাশিয়া পুরো ইউক্রেন দখলে ব্যর্থ হওয়ায় দেশটিতে দুই ভাগে ভাগ করে একটি মস্কো-নিয়ন্ত্রিত অঞ্চল তৈরি করার চেষ্টা করছে বলে এর আগে অভিযোগ করেছিলেনৈ ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ। 

তবে রাশিয়া নয় উল্টো পশ্চিমারাই ইউক্রেনকে দুই টুকরো করতে চায় বলে অভিযোগ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি টেলিভিশন বৈঠকে লুকাশেঙ্কো আরও বলেন, শেষ পর্যন্ত পশ্চিম ইউক্রেনের দখল প্রতিরোধে কিয়েভকে সাহায্য চাইতে হবে।

যদিও এসব দাবির স্বপক্ষে প্রমাণ হাজির করতে পারেননি লুকাশেঙ্কো। 

প্রসঙ্গত, চলমান আগ্রাসনে প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন জানালেও যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলেও জানিয়েছে বেলারুশ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft