নাটোরে ট্রলির ধাক্কায় শিক্ষক নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৩:৫১ পিএম


নাটোরের সিংড়ায় বালি বহনকারী ট্রলির ধাক্কায় আইয়ুব আলী (৩২) নামে এক শিক্ষক নিহত হয়েছে।

সোমবার(২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের উপজরলার চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহত শিক্ষক আইয়ুব আলী সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের হাজী আকবর আলীর ছেলে এবং
চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার জন্য রওনা হয়। এ উপজেলার চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে  পেছন দিক থেকে একটি ট্রলি ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হন আইয়ুব আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রলি ও চালককে আটক করেছে পুলিশ।

ঝলমলিয়া হাইওয়ে থানার পরিদর্শক রেজওয়ানুল ইসলাম নিশ্চিত করে বলেন, পরিবার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলি ও চালককে আটক করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft