দাগনভূঞায় গাভী-বাছুর চুরির আড়াই মাস পর উদ্ধার, গ্রেফতার ৪
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৩:৩১ পিএম


ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় কৃষকের চুরি হওয়া গাভী ও বাছুর উদ্ধার এবং ৪ জন পেশাদার গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত ৫ মার্চ ভোর রাতে রামচন্দ্রপুর গ্রামের কৃষক বেলাল হোসেনের গোয়াল ঘর থেকে একটি গাভী বাছুরসহ চুরি করে নিয়ে যায় চোরের দল। অনেক খোঁজাখুজি করার পর প্রায় আড়াই মাস পর পাশবর্তী ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামে বাছুরসহ গরুটির সন্ধান পায়। খবর পেয়ে পুলিশ বিরলী গ্রাম থেকে গরু ও বাছুর উদ্ধার করে। 

এসময় চুরির সাথে জড়িত জয়নাল আবদীন বিপ্লব (২০), জাবেদ উল্যাহ অনিক (২৩), ছাইদুল হক (২৮) ও আবদুল মন্নান মানিককে (২৭) গ্রেফতার করা হয়। 

গ্রেফতার বিপ্লব নোয়াখালীর কবিরহাট থানার বদরপুর ইউনিয়নের আবদুল লতিফের ছেলে ও বর্তমানে বারাহিগোবিন্দ গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অন্যদের মধ্যে জাবেদ বিরলী এলাকার মুন্সী বাড়ীর হাবিব উল্যাহর ছেলে, ছাইদুল একই এলাকার বড় কাজী বাড়ীর কালা মিয়ার ছেলে, মানিক পার্শ্ববর্তী রতনপুর এলাকার আবদুল মোতালেবের ছেলে।

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জায়লস্করে গাভী-বাছুর চুরির আড়াই গ্রেফতার ৪ যুবক গরু চুরির কথা স্বীকার করে। এ ঘটনায় গরুর মালিক বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft