মাধবদীতে দুর্ঘটনার কবলে গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী গাড়ি
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ৩:১৬ পিএম


নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের সাথে  গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ‍্যানটি  দুমড়ে-মুচড়ে যায় । এ সময় চালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের একজন কর্মকর্তা আহত হয়েছেন।

সোমবার (২৩ মে) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাঘবাড়ি এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক মো. সেলিম মিয়া (২৮) ও গণস্বাস্থ্য কেন্দ্রের মাইক্রোবায়োলজিস্ট নজরুল ইসলাম (৩৪)।

গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমরা সিলেটের বিশ্বনাথ থানায় বন্যার্তদের জন্য শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ নিয়ে যাচ্ছিলাম। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়ক নরসিংদীর মাধবদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে কার্ভাড ভ্যানের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন কাভার্ড ভ‍্যানের  চালক সেলিম।

ঘটনার পর আমাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চালকের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের  হাসপাতালে পাঠানো হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) নূর হায়দার তালুকদার  বলেন, ঘটনাস্থলে গিয়ে বাস এবং পিকআপ ভ্যান ফাঁড়িতে নিয়ে আসি। যান চলাচল স্বাভাবিক আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft