শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ছাত্রলীগের বিক্ষোভ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ২:৩৫ পিএম


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গতকাল রোববার রাতে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। 

জেলা শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের শহীদ মাহাবুব ও শহীদ সন্তোষ হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি রাত দশটার পর পর বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে চৌরঙ্গি গিয়ে শেষ হয়। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্ল্যা প্রতিবাদী বক্তব্য রাখেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের সাধারন সম্পাদকের কুশপুত্তলিকা সেখানে দাহ করা হয়। এসময় জেলা ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

                             

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft