লুহানস্কের ৯৫ শতাংশ দখল রুশ বাহিনীর
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ১:০৪ পিএম

লুহানস্কের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত জাভেজদা টিভি চ্যানেল এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বাহিনী এখনও সেভেরোদোনেৎস্ক এবং লাইসিচানস্ককে ধরে রেখেছে।

এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী লুহানস্কের সেভারোদনেৎস্ক শহরে বড় ধরনের হামলা শুরু করেছে। লুহানস্কে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সবশেষ অঞ্চলের মধ্যে সেভারোদনেস্ক একটি। 

এ ছাড়া লুহানস্কের গভর্নর সেরহেই গাইদাই বলেন, রাশিয়ার সেনাবাহিনী সেভারোদনেস্কে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft