বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে দুজনকে আটক
প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ১২:৩৯ পিএম আপডেট: ২৩.০৫.২০২২ ১২:৫২ পিএম

বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে পাঁচটি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং চারটি ভারতীয় মোবাইল ফোনসহ দুজনকে আটক করেছে বিজিবি। 

সোমবার সকালে সাদিপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শাহজামাল কালু ও সোহেল বাড়ি স্থানীয় সাদিপুর গ্রামে। আটক হওয়া দুজন সম্পর্কে বাবা-ছেলে। 

যশোর বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে সোমবার সকালে সাদিপুর গ্রামে শাহজামাল কালুর বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ আটক করা হয়। ধৃতরা অস্ত্র ব্যবসায়ী বলে বিজিবির নিকট স্বীকার করেছেন।

 তিনি জানান, তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft