প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২, ১১:০৯ এএম

নেত্রকোণায় সদর উপজেলার চল্লিশা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় বাস যাত্রীসহ আহত হয়েছেন প্রায় ১০ জন।
সোমবার ভোর৬টায় দিকে এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোণা সদর থানার এসআই জাহিদুল হাসান জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারি থেকে আসা শাহ পরাণ পরিবহণের একটি বাস নেত্রকোণার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা নেত্রকোনার বার হাট্টা থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।
ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসচালক সবুজ মিয়া ও সুনামগঞ্জের ধর্মপাশার বাসের হেলপার সোহেল মিয়া মারা যান ও একজন যাত্রী মারা যায়। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
জে/ আল