সানি আর আমি ভিন্ন দেশের মানুষ: দীঘি
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৮:৫২ পিএম

শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার  এবং যতটা জনপ্রিয় ছিলেন, নায়িকা হওয়ার পর ততটাই যেন সমালোচনার শিকার হচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি।  গোটা দেশে তার চমৎকার পরিচিতিও তৈরি হয়েছিল।

কিন্তু ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর থেকে কেবল নিন্দাই সহ্য করতে হচ্ছে দীঘিকে। বিশেষ করে টিকটক ভিডিও বানানো ও সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি দেয়ার কারণে তার সমালোচনা করেন নেটিজেনরা।

কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন দীঘিও। ওই সময় সানির সঙ্গে আলাপ হয় তার। ছবিও তোলেন তার সঙ্গে।

ওই সাক্ষাৎ প্রসঙ্গে পরে গণমাধ্যমকে দীঘি বলেছিলেন, ‘সানি খুবই ভালো, লক্ষ্মী’। দীঘির মন্তব্যটি ভাইরাল হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ব্যাপক হাসাহাসি হয়। এমনকি কেউ কেউ তো দীঘিকে সানি লিওনের সঙ্গেও তুলনা করে বসেন।

এ বিষয়ে দীঘি বলেন, ‘আমি তো আমার সঙ্গে সানি লিওনের কোনো মিল পাই না। কারণ দুইটা ভিন্ন দেশের মানুষ আমরা। বয়সের ব্যবধানও অনেক। আমার পরিচয় একদমই আলাদা। আমি দীঘি, বড় হয়েও দীঘি, আবার শিশুশিল্পী হিসেবেও দীঘি, ভবিষ্যতেও তাই থাকব।’

প্রসঙ্গত, গত বছর নায়িকা হিসেবে অভিষেক হয়েছে দীঘির। এ পর্যন্ত নায়িকা চরিত্রে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’। এখানে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া আরেকটি সিনেমার কাজ চলমান রয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft