তালেবানের নির্দেশই ‘মানতে বাধ্য হলেন’ উপস্থাপিকারা
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৮:০০ পিএম

অবশেষে তালেবানের নির্দেশনা মেনে টেলিভিশনের পর্দায় মুখ ঢেকেই হাজির হয়েছেন আফগানিস্তানের নারী উপস্থাপিকারা। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানে নারী উপস্থাপকদের টেলিভিশনের পর্দায় শনিবার থেকে মুখ ঢেকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল তালেবান। যদিও শনিবার  তাদের মুখ না ঢেকেই টেলিভিশনের পর্দায় হাজির হতে দেখা যায়। কিন্তু রোববার তালেবারের নির্দেশনা মেনে আফগানিস্তানের উপস্থাপিকরা মুখ ঢেকেই হাজির হয়েছেন টেলিভিশনের পর্দায়।

বিবিসি জানায়, একজন উপস্থাপিকা বলেছেন টিভিতে কর্মরত নারীরা প্রতিবাদ  করলেও তাদের নিয়োগকর্তারা চাপের মুখে পড়ায় তালেবানের নির্দেশ কার্যকর করা হয়েছে। 

হিজাব এবং মুখ ঢাকা বোরখা পরা, নারীরা টোলোনিউজ, আরিয়ানা টেলিভিশন, শামশাদ টিভি এবং ওয়ান টিভির মতো জনপ্রিয় চ্যানেল জুড়ে নিউজ বুলেটিন এবং অন্যান্য প্রোগ্রামে উপস্থাপনা ও রিপোর্ট করেছেন বলে বিবিসি জানিয়েছে। 

এর আগে জাতিসংঘের আফগানিস্তান মিশনে কাজ করা সকল নারীকে বোরখা পরার নির্দেশ দেয় তালেবান। এর আগে ৭ মে ডিক্রি জারি করে বাইরে বোরখা পরার নির্দেশনা জারি করে তালেবান সরকার। 

জনসমক্ষে নারীদের মুখ ঢেকে রাখার নির্দেশ দেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা। ওই সময় এ সংক্রান্ত ডিক্রিটি জারি করা হয়।

তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা ওই ডিক্রিতে বলা হয়েছিল- নারীদের একটি চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত, কারণ এটি ঐতিহ্যবাহী এবং সম্মানজনক।

ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কাবুলে এক সংবাদ সম্মেলনে শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুনজাদার ডিক্রিটি পড়ে শোনান।

ওই ডিক্রিতে বলা হয়েছিল যদি কোনো নারী বোরকা পরার নির্দেশনা না মানেন তাহলে ওই নারীর বাবা-মা ও পুরুষ আত্মীয়দের গ্রেফতার ও শাস্তি দেওয়া হবে।


-জ/অ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft