মোদির সাথে দেখা করবেন জো বাইডেন
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৬:২৮ পিএম

রাশিয়ার সাথে ভারতের দূরত্বের ব্যাপারে মোদিকে বোঝাতে নরেন্দ্র মোদির সাঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের জানান, জাপানে মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের। দক্ষিণ কোরিয়া সফর শেষে জাপান যাওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

এমন সময় মোদির সঙ্গে বাইডেনের সাক্ষাতের খবর সামনে এলো যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব সৃষ্টির ব্যাপারে বোঝানোর চেষ্টা করছে। 

ভারত রাশিয়ার অস্ত্রের একটি প্রধান ক্রেতা। এখন পর্যন্ত ইউক্রেন আগ্রাসনের জন্য আনুষ্ঠানিকভাবে মস্কোর প্রতি নিন্দা জানায়নি ভারত। এমনকি রাশিয়ার ওপর চাপিয়ে দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞাতেও যোগ দেয়নি।

যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার একটি অনানুষ্ঠানিক জোট কোয়াডের শীর্ষ সম্মেলন শেষে মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের।


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft