বিরোধিতাকারীরা আগামী সংসদ নির্বাচনে না আসলেও চলবে : আব্দুর রহমান
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৬:০১ পিএম


আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, ২০২৪ সালের জানুয়ারী মাসের প্রথম দিকে সাংবিধানিক নিয়মেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে নেতৃত্ব দেবে নির্বাচন কমিশন। যারা বিভিন্ন ইন্স্যুতে নির্বাচনের বিরোধিতা করছেন, তারা আগামী নির্বাচনে না আসলেও চলবে। এতে বাঙ্গালী জাতির কোন অসুবিধা ২০১৪ এবং ২০১৮ সালেও হয়নি, এখনও হবে না। তবে নির্বাচন হবেই। জনগন আবারও শেখ হাসিনাকেই ভোট দেবে।

রবিবার দুপুরে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি বক্তব্যে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান আরও বলেন, যারা জাতীয় সরকার ও তত্বাবধায়কের ইন্স্যু নিয়ে রাজপথ গরম করার কথা বলছেন, দাবী আদায় করেই ঘরে ফিরবো বলছেন, আসলে তারা রাজপথে নেই, ঘরের মধ্যে থেকেই হুংকার দিচ্ছেন। আওয়ামী লীগ ওই হুংকার শুনে ভয় পায় না।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন বলেন, দ‚র্নীতির বরপ‚ত্র তারেক জিয়া লন্ডনে বসে মির্জা ফকরুলকে দিয়ে দেশে মিথ্যাচার করাচ্ছেন। বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, কিন্তু সেই সেতু আজ দৃশ্যমান, যারা বিদেশে টাকা পাচারের ধুয়া তুলে পানি ঘোলা করার চেষ্টা করছেন, তারা ভ‚লে গেছেন, তারেক রহমান বিদেশে কত টাকা পাচার করেছেন, জিয়া পরিবার কেন দ‚র্নীতিবাজ পরিবার হিসেবে খেতাব পেয়েছিল।

সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: কে,এম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, প্রফেসর মেরিনা জাহান এমপি, তানভীর শাকিল জয় এমপি ও প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না এমপি প্রমুখ।

সন্মেলনের প্রথম অধিবেশন শেষে কিছুক্ষণ পরই একই মঞ্চে সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান। এতে সভাপতি মনোনীত হন জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাড: আব্দুল হাকিম ও সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল। গত ৭ বছর আগে সদর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft