আত্রাইয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৫:১১ পিএম


নওগাঁর আত্রাইয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২২ মে রোববার সকালে উপজেলা ভূমি অফিস হতে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। 

এতে দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম,পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, প্রাণি সম্পাদক কনসালটেন্ট ডাক্তার রোবায়েত রেজা, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি উত্তাল মাহমুদ, সম্পাদক কাজী রহমান, প্রশাসনিক অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

পরে ভূমি অফিস প্রাঙ্গনে তৈরিকৃত বুথে বসে সর্বসাধারণের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করেন সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম। 

কথা হয় সেবা গ্রহিতা মোজাম্মেল হক এর সাথে, তিনি এসিল্যান্ডের ব্যবহার এবং সেবায় অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft