রাশিয়ার তেল কেনায় ভারতের প্রশংসায় ইমরান
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ৪:৫৯ পিএম

ভারতের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান । 

জানা যায়, ‘মার্কিন চাপের’ মুখে মাথা নত না করায় এবং রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কেনার জন্য তিনি এ প্রশংসা করেছেন । তিনি দাবি করেছেন, পাকিস্তানের ক্ষমতায় থাকার সময় তার সরকারও স্বাধীন পররাষ্ট্র নীতির সাহায্যে একই কাজ করেছে।

একইসঙ্গে পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর নেতৃত্বাধীন সরকারেরও সমালোচনা করেছেন তিনি। ইমরানের ভাষায়, ক্রমাবনতিশীল অর্থনীতি নিয়ে মাথাহীন মুরগির মতো ছুটে বেড়াচ্ছে এই সরকার। রোববার (২২ মে) এক প্রতিবেদন হতে এই তথ্য জানা যায়।

লিটারে ৯.৫ রুপি এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭ রুপি কমানোর পরই ভারতের প্রশংসা করে সরব হন ইমরান খান। মূলত ভারতে সব ধরনের জ্বালানির মূল্য কমেছে।

দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেট্রোল-ডিজেলে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করার পর শনিবার দাম কমে আসে। একইসঙ্গে গ্যাসের মূল্য হ্রাসের ঘোষণাও এসেছে প্রতিবেশী এই দেশটিতে।

সংবাদমাধ্যম বলছে, শনিবার ভারত জ্বালানির দাম কমানোর সিদ্ধান্তের পরই প্রতিবেশী দেশ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, মার্কিন চাপের সামনে মাথা নত না করে, ভারত যেভাবে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, তা প্রশংসনীয়। পাকিস্তানের ক্ষমতায় থাকাকালীন তার সরকারও একই লক্ষ্যে কাজ করত বলেও জানিয়েছেন তিনি।

শেহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তানের বর্তমান শাসক দলকে কটাক্ষ করে ইমরান খান বলেন, ‘মীরজাফর ও মীর সাদিক বিদেশি শক্তির কাছে মাথা নত করেছে, যার ফলে সরকার পরিবর্তন হয়েছে। 

ইমরান খানের ভাষায়, ‘আমাদের সরকারের কাছেও পাকিস্তানের স্বার্থই সবার আগে ছিল। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft