সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের থাবায় মৌয়াল নিহত
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ১২:৪২ পিএম আপডেট: ২৩.০৫.২০২২ ১২:৩৬ পিএম

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে গহীন জঙ্গলে বাঘের আক্রমণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার মৌয়াল কাওছার গাইন (৩০) নিহত হয়েছেন। তিনি গাবুরার খলিসাবুনিয়া গ্রামের রাজ্জাক গাইনের ছেলে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার-এসও নুরুল আলম কাওছারের সঙ্গী মৌয়ালদের বরাতে গণমাধ্যমকে জানান, গত ৫ মে বনবিভাগের পাসপারমিট নিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনে প্রবেশ করে। কিন্তু দু’দিন আগে মধু সংগ্রহের নির্ধারিত টেরিটরি অতিক্রম করে মধু সংগ্রহ করতে গহীন জঙ্গলে প্রবেশ করে।

শনিবার (২১ মে) নোটাবেকি খেজুরদানা এলাকা অতিক্রম করলে তাকে বাঘ আক্রমণ করে। কাওছারের সঙ্গী মৌয়ালরা তাকে চেষ্টা করেও বাঘের মুখ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। এখনও চলছে সেই মরদেহের অনুসন্ধান।

এদিকে কাওছারের পরিবারে চলছে শোকের মাতম। কাওছারের দুটি সন্তান রয়েছে। তার স্ত্রী ও ছোট সন্তানেরা নিহতের খবরে বারবার মূর্ছা যাচ্ছে বলে জানায় গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম।



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft