মার্কিন ভ্যাকসিন প্রস্তাবে সারা নেই উত্তর কোরিয়ার
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ১১:৩৯ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে উত্তর কোরিয়ায়। পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রতিদিনই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সংক্রমণ ও মহামারি মোকাবিলায় পিয়ংইয়ংকে করোনা টিকা পাঠিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র।

তবে ওয়াশিংটনের সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি কিম জং উনের এই দেশটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই এই তথ্য সামনে এনেছেন। শনিবার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিশ্বজুড়ে দুই বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারি চললেও বিশ্বের একমাত্র দেশ হিসেবে উত্তর কোরিয়া এতোদিন দাবি করে আসছিল তাদের দেশে কেউ ভাইরাসটিতে আক্রান্ত হয়নি। তবে সম্প্রতি প্রথমবারের মতো দেশটি করোনা সংক্রমণের তথ্য স্বীকার করে।

এরপরই মূলত পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য ব্যাপকভাবে নিষেধাজ্ঞার কবলে পড়ে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন এই দেশটির চিকিৎসা ব্যবস্থাপনা এবং ভ্যাকসিনের অভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বৈশ্বিক বিভিন্ন সংবাদমাধ্যম ও বার্তাসংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার কোভিড পরীক্ষার সক্ষমতার অভাব রয়েছে এবং জ্বরে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঠিক কতজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে তা নির্দিষ্ট করে প্রকাশ করেনি দেশটি। এমনকি দেশটি করোনার টিকাদান কার্যক্রমও শুরু করেনি।

এই পরিস্থিতিতে বাইরের দেশের সহায়তা নেওয়া উত্তর কোরিয়ার জন্য ভালো একটি বিকল্প হতে পারতো। করোনা মহামারি মোকাবিলায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য পাঠানোর প্রস্তাব দেওয়া হলেও তাতে সাড়া দেয়নি উত্তর কোরিয়া।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানান, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায় কোভিড ভ্যাকসিন পাঠানো প্রস্তাব দিলেও তাতে সাড়া দেয়নি উত্তর কোরিয়া। শনিবার দক্ষিণ কোরিয়ায় এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।



জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft